আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এর আগে তিনি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

Share and Enjoy !

Shares