সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে কবরে নামিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খালেদা জিয়াকে দাফন করার জন্য স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে আনলে তারেক রহমান নিজের হাতেই মরদেহ কবরে নামান। এরপর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে গুলশানের বাসায় খালেদা জিয়াকে নেওয়া হলে তখনো তারেক রহমানকে মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। পরে মরদেহ দাফনের জন্য জিয়া উদ্যানে নেওয়া হয়।