আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঘন কুয়াশায় গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

ঘন কুয়াশায় গাড়ি চাপায় মাদারীপুরের সমাদ্দারে এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা যায়নি।
হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার (৪ জানুয়ারি) সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে মাদারীপুররের  রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পরে থাকতে  দেখলে, তারা সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে রাজৈর থানায় অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share and Enjoy !

Shares