বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়িতে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর আয়োজনে ২৯৮নং খাগড়াছড়ি আসনোরন প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উপস্থিত থেকে দেড় শতাধিক গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় তিনি সাবেক জননেত্রী বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উনার যেনো জননে জান্নাত নসিব হয়। উনার আদর্শকে ধারণ করে আগামীতে যেনো আমরা বিএনপিকে জয়যুক্ত করে দেশের সেবা করতে পারি।
এসময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদন অনিমেষ চাকমা রিংকু সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।