আজ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধীক নেতাকর্মী বিএনপিতে যোগদান জামায়াতের সাথে জোট করায় ক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা এই দেশের বৈষম্য দূরীকরণে লড়াই সংগ্রাম করে আসছি। ছাত্র-জনতার আত্মহুতির গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠার কথা বলবে। কিন্তু শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে দেখলাম নিজেদের স্বার্থ হাসিলে ৭১ সালের স্বাধীনতা বিরোধী দল দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। তাই আমরা আজকে স্বেচ্ছায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছি।

আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। আমরা মনে করছি খাগড়াছড়ি জেলার উন্নয়নে মনে প্রাণে বিশ্বাস করি ওয়াদুদ ভূইয়াকে প্রয়োজন। একইসাথে নতুন ভাবে রাজনৈতিক পথচলার জন্য আজকে বিএনপিতে যোগদান করে অনুষ্ঠানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে
যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন, এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এসময়, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং উপস্থিত সকলের কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে ওয়াদুদ ভূঁইয়া বলে, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দেয়ার মাধ্যমেনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান কৃত নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন, খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares