আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় তিন প্রতিষ্টানকে জরিমানা

ফটিকছড়ির বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে তিন প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বুধবার (৭জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম ।

অভিযান চলাকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রয় করায় বাজারের দরগাহ রোডস্থ মেসার্স এম এন আর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, মেসার্স আবসার এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সারোয়ার স্টোর নামে একটি সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নজরুল ইসলাম বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares