ফরিদপুরের আলফাডাঙ্গায় “পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল শরীফ এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরব আলী।
কর্মশালায় বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসতিয়াক রশিদ, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মৌসুমী শেখ প্রমুখ।
স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজীম শেখ, আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদ ইসলাম, কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লিমন এবং ছাত্রদল নেতা জিসান মিয়া।
কর্মশালায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ এবং আদর্শিক রাজনীতিতে ছাত্রসমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে বিজয়ী করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান তারা। তারা বলেন, আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ,ন্যায় ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশ। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।