চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন -সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।
একজন সাধারণ গৃহিণী থেকে তিনি সফল রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের কারনে বিশ্বজুড়ে তার দৃঢ অবস্থান তৈরী হয়েছিল।শুধু তাই নয় তিনি ছিলেন বিশ্বনেত্রী, তাই তার জানাজায় শ্রদ্ধা জানাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসেছিলেন।
সরওয়ার আলমগীর আরো বলেন-শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের পর দেশের প্রতিটি সংকটকালে খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বুধবার (৭জানুয়ারী) ফটিকছড়ি পৌরসভা প্রতিটি ওর্য়াডে দিনভর অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসব দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মিহির চক্রবতী, মুনসুর আলম চৌধুরী, আজম খান, কেএম আজম, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, আরফাত তোষারসহ পৌরসভার বিএনপি, ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগের দিন ৫ ও ৬ জানুয়ারী সরওয়ার আলমগীর উপজেলার বাগানবাজার ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন ও বক্তপুর ইউনিয়নের প্রতিটি ওর্যাড়ের দোয়া মাহফিলে অংশ নেন । এ সময় তাঁর সাথে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি দোয়া মাহফিলে স্ব স্ব ওর্য়াডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগনের উপস্থিততে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।