আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

জাজিরায় শতাধিক হাত বোমা তৈরির উপকরণ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে বোমা বিস্ফোরণে ২জন নিহত ও ১ জন আহতর ঘটনায়, এন্টি টেরিরিজম ইউনিটের বোম ডিসপোজাল ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ১৬ সদস্যর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় তারা বোমা তৈরীর বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাজিরা থানার ওসি সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বসতঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। সেই কারণেই প্রায়ই দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়।
বোমা তৈরির সময় সোহান বেপারী (৩২) নামে এক যুবক মারা যায়। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীন হোসেন নামে আরেক যুবক মারা যায়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় এন্টি টেরিরিজম ইউনিটের বোম ডিসপোজাল ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ১৬ সদস্যর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বোমা তৈরীর বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেছে তারা। এসময় বোমা তৈরির গান পাউডার, স্প্লিন্টার, ভাঙ্গা কাচ, তারের কাঁটা, কষ্টেপ, জর্দার কৌটা, মার্বেল পাথর উদ্ধার করে তারা।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, সকালে বোমার এন্টি টেরিরিজম অইউনিটের বোম ডিসপোজাল ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ১৬ সদস্যর দল ঘটনাস্থলে কাজ করছেন। তারা বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করছেন। বোম ডিস্পোজাল ইউনিট ও সিআইডি ভিন্ন ভিন্ন রিপোর্ট দিবেন। পরে আলামত এবং তাদের রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Share and Enjoy !

Shares