আজ শুক্রবার, ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ড : ৬ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৬ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) বিকালে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল জানান,রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত হলে স্থানীয় আদর্শ বড়ুয়া,পিন্টু বড়ুয়া,জহর লাল বড়ুয়া,প্রকৃত বড়ুয়া, সজল বড়ুয়া ও  নলেজ বড়ুয়ার বসত ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী রাউজান উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল্লাহ আল মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত বলে নিম্চিত হওয়া গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share and Enjoy !

Shares