শরীয়তপুর সদর উপজেলার বিলাশখান এলাকায় উত্তম গাভী পালনের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন ও ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়। যা গাভীদের সাধারণত বাসস্থান, খাদ্য ও পুষ্টি, প্রজনন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, খামারজাত পণ্যের (গোবর) ব্যবহার এবং লাভজনকভাবে খামার পরিচালনার কৌশল শেখানো হয়, যা খামারিদের দক্ষতা বাড়াতে ও আধুনিক পদ্ধতিতে গাভী পালন করতে সহায়তা করে। এই প্রশিক্ষণে হাতেকলমে শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে খামারিদের প্রশ্নোত্তর পর্বও থাকে।

পিকেএসফ এর কারিগরি ও অর্থায়নে এসডিএস’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ করান শরীয়তপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আবু বক্কর ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন এসডিএস এর ভেটেরিনারি চিকিৎস ডা. মো. রুবেলসহ সফল খামারি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।