আজ শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যয়ে নির্বাচনী মাঠে অপু ঠাকুর : ফরিদপুর–১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে হরিণ মার্কার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাসিবুর রহমান (অপু ঠাকুর) বিভিন্ন এলাকায় ধারাবাহিক পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার রাতে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। শিক্ষক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন,আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মর্যাদার জন্য। ভালোবাসা আগে, দুর্নীতি নয়; স্বচ্ছতা আগে, ক্ষমতা নয়—উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও জানান, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফরিদপুর–১ আসনকে একটি উন্নত, নিরাপদ, সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ মডেল আসনে রূপান্তর করাই তার মূল অঙ্গীকার। তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিতকরণ,শ্রমিক কল্যাণ ও ন্যায্য অধিকার বাস্তবায়ন ,কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন,নারী ও শিশু সুরক্ষার নিশ্চয়তা,শিল্পায়ন ও চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষতা উন্নয়ন,রাস্তা-সংযোগ ও আধুনিক অবকাঠামো উন্নয়ন,গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ,অবহেলিত চরাঞ্চলের বিশেষ উন্নয়ন পরিকল্পনা,ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতসহ সকল ধর্মীয় সেবকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ,ডিজিটাল উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পথসভায় তিনি আরও বলেন,আপনার কথা, আপনার অধিকার—বাস্তবে রূপ দেওয়াই আমাদের অঙ্গীকার।

গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় হাসিবুর রহমান মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে মানুষের সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। স্থানীয়দের মতে, স্বচ্ছতা, সততা ও দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অপু ঠাকুরের এই গণসংযোগ ফরিদপুর–১ আসনের ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

Share and Enjoy !

Shares