ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হলো চড়ুইভাতি ও পিঠা উৎসব। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ফেনী ১ আসনের ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনুর সহধর্মিণী নাজমুন নাহার হাসি, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাস্টার কবির আহমেদ সিদ্দিকী, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমা, ইম্পীরিয়্যাল স্কুলের অধ্যক্ষ আবদুস সালাম সরকার, স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদার, পরিচালক শাহাদাত হোসেন মানিক, ইকবাল হাসান, জাহেদ হোসেন, মো: ফজলু, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু প্রমূখ। বিকালে র্যাফেল ড্র এর মাধ্যমে চড়ুইভাতি ও পিঠা উৎসবের সমাপ্তি ঘটে।।