আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং গায়িকা মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ডিবি’র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার বাসস’কে জানিয়েছেন, তারা আজ রাত সাড়ে ১১ টার দিকে মমতাজ বেগমকে গ্রেফতার করেছেন।

জুলাইয়ের অভ্যূত্থানের একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

Share and Enjoy !

Shares