আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ সংসদে পাস

দেশের হাওর ও জলাভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনে সংরক্ষিত এলাকা ক্ষতিগ্রস্ত করলে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে বিলটি উত্থাপন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের এদিনের কার্যক্রমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। নতুন এ আইনের মাধ্যমে দেশের হাওর ও জলাভূমি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Share and Enjoy !

Shares