আজ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিসিবিতে নতুন অ্যাডহক কমিটি নেতৃত্বে তামিম ইকবালের

বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মোট ১১ সদস্যের এই কমিটিকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির সাম্প্রতিক (২০২৫) নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। পরে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যারা সেই অনিয়মের সত্যতা খুঁজে পায়।
২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালার আলোকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের তালিকাও পাঠানো হয়েছে বলে জানায় এনএসসি। নতুন কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ সদস্যের এই কমিটিতে রয়েছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

Share and Enjoy !

Shares