আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে এ তথ্য জানিয়েছে উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয়।

এ ছাড়া বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে জানিয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এ হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ আসেনি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ হাজার ৮২২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে এক লাখ ২২ হাজার ৩৮২ জন।

গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস জানায়, এই সংখ্যা আরও বেশি— নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৬১ হাজার ৭শ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২শ’র বেশি মানুষকে জিম্মি করা হয়।

Share and Enjoy !

Shares