আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত কিশোর

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরের পরিচয় মেলেনি।
রেলওয়ে পুলিশ জানা গেছে, চট্টগ্রামমুখী ডাউন রেললাইনের ওপর একটি ট্রেনের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। তার পরনে অ্যাশ রঙের ফুল প্যান্ট, গোলাপি রঙের স্যান্ডো গেঞ্জি এবং নেভি ব্লু রঙের হাফহাতা গেঞ্জি ছিলো। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। তবে নিহত কিশোরের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

Share and Enjoy !

Shares