আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইউপিডিএফ’র সশস্ত্র আস্থানায় সেনাবাহিনীর অভিযান : অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে ইউপিডিএফের (মূল) সশস্ত্র গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহলদল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।

এ সময় সেনাবাহিনী ইউপিডিএফের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) কর্মীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ’র পতাকা ও সামরিক শাখার বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।

সেনাাবহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

Share and Enjoy !

Shares