আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

জাজিরায় পেয়াজের এয়ারফ্লো মেশিন বিতরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পেয়াজ চাষী কৃষক কৃষানিদের মাঝে পেয়াজের এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬ কৃষকের মাঝে বিনামূল্যে পেয়াজের এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। কৃষকদের হাতে এয়ারফ্লো মেশিন তুলেদেন জাজিরা উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক। এসময় তিনি এয়ারফ্লো মেশিন স্থাপন পদ্ধতি ও ব্যাবহারের নিয়মাবলী নিয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সপ্রসারণ কর্মকর্তা জনাব মুসলিমা জাহান রুনিয়া, উপজেলার সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

এ মেশিনের মাধ্যমে কৃষকগণ ৩০০ মন পর্যন্ত পেয়াজ মৌসুমে সংরক্ষণ করতে পারবেন।

Share and Enjoy !

Shares