আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফ্যাসিস্ট হাসিনাকে আর এদেশে রাজনীতি করতে দেবো না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

রোববার (৩ আগস্ট) ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় সমাবেশে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ভারতে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনও দিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। শপথ নিতে হবে কারো কাছে কোনও দিন মাথা নত করবো না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।

Share and Enjoy !

Shares