আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মীরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

মীরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল। সন্ত্রাসী কর্মকান্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।
প্র্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী কর্মকান্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে প্রাথমিক সদস্য সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদের বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনোরূপ বেআইনি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।’

সম্প্রতি বহিষ্কার হওয়া মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন জানান, এই বহিষ্কার আদেশ ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিত এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত : গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সে ঘটনাকে পরবর্তীতে রাজনীতিতে রূপ নেয়। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে আসায় বিকেলে ছাত্রদলের দুগ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় (বাজি) ল্যাঞ্চার দিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহিষ্কৃত হওয়া ছাত্রদলের তিন নেতা বিএনপি থেকে বহিষ্কার হওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের রাজনীতি করতে বলে জানা গেছে।

Share and Enjoy !

Shares