রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যশোরে একই পরিবারের মা ও দুই দৃষ্টি প্রতিবন্ধী শিশুর পাশে দাঁড়ালো বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী গ্রামে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন । এ সময় তিনি অসহায় পরিবারটির সার্বিক খোঁজখবর নেয়াসহ চিকিৎসা প্রদানে আশ্বস্ত করেন। এছাড়া একই উপজেলায় বিএনপির অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেয়াসহ খাদ্যসামগ্রী প্রদান করেন তিনি। বিএনপি নেতা মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অস্বচ্ছল অবস্থায় জীবনযাপন করছিল। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করে। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ সব ধরনের চিকিৎসা প্রদানে আশ্বস্ত করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এমএ মান্নানসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।