আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের উপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদি হামলার শিকার হয়েছেন।
এসময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রীত্বাধীন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান নেন। এসময় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন।

আটককৃতদের মধ্যে এক ব্যক্তিকে গণধোলাই দিতে থাকেন তারা। ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর চড়াও হন। তিনি জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

Share and Enjoy !

Shares