আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা পরিষদের সহায়তা

সম্প্রতি খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালায় মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে স্বনির্ভর (দেওয়ান) বাজার এবং গুইমারা উপজেলার রামসু বাজারে সংগঠিত সহিংসতায় বহু ব্যবসায়ী ও পরিবার চরম ক্ষতির মুখে পড়ে। দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলো নানাভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

গত ২৮ সেপ্টেম্বর সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয় মারমা সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেয়।

এরই ধারাবাহীকতায় শনিবার (৪ অক্টোবর) দুপুরে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি সদর উপজেলা ও স্বনির্ভর বাজার এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৯টি পরিবার ও ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং এক বস্তা করে চাল প্রদান করা হয়।

আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ কালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে আমরা সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছি। পরবর্তীতে তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সকলের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।” এধরনের নৃসংশ ঘটনা আর সংগঠিত না হোক।

এ আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, সাথোয়াই মারমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল ও অত্র পরিষদের জন সংযোগ কর্মকর্তা চিংহ্লা মং চৌধুরী উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares