আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হানিফ-ইমাদ বাস সংঘর্ষে নিহত-১, আহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়েতে হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের সংঘর্ষে ইমাদ পরিবহনের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টা দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে একটি হানিফ পরিবহন দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে ইমাদ পরিবহন এসে হানিফকে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার ঘটনাস্থলেই মারা যান। পিরোজপুর জেলা হরিনা গাজিপুর গ্রামের জামাল হোসেন এর পুত্র শরিয়াতউল্লাহ (২০) নিহত হয়।

এ ঘটনায় আরও তিনজন অজ্ঞাত যাত্রী আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

Share and Enjoy !

Shares