আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

নাশকতার মামলায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জুলিয়া হাসান পারুল নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

Share and Enjoy !

Shares