আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভেদরগঞ্জে সরকারি জমিতে বালু রাখায় অভিযান

ভেদরগঞ্জ পৌরসভার জয়ন্তি নদীর পাড়ে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে বালু রেখে পরিবেশ নষ্ট করার অভিযোগে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি প্রদান করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও সহকারি কমিশনার (ভূমি) একেএম রাফসান রাব্বি এর নেতৃত্বে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানের জন্য নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা নদীর পাড় দথলমুক্ত করে একটি সরকারি ভাবে বিনোদন কেন্দ্র করার দাবী জানান। স্থানীয়রা বলেন বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তারা বালু রেখে আমাদের কষ্ট দিয়েছে। আমাদের কষ্টের অবসান করার জন্য ইউএনও স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভেদরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যদীঘল মৌজায় নদীর পাড়ের সরকারি খাস জমিতে বালু রাখার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। বিনা অনুমতিতে সরকারি খাস জমি বা ব্যক্তিগত জমিতে এভাবে বালু রেখে ব্যবসা করা অপরাধ। সে বিবেচনায় অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ আইনে শাস্তি প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares