আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মীরসরাইয়ে ৩টি ড্রেজার অচল ও ১৫’শ বর্গফুট চরঘেরা জাল ধ্বংস

মীরসরাইয়ে অবৈধভাবে সাগরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্র্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়েছে। এসময় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জালও ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা জালের অনুমানিক মূল্য এক লাখ ২৫ হাজার টাকা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ডোমখালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। অভিযানে মীরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের বলেন, গত ৩রা অক্টোবর থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিছু অসাধু সাগরে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়েছে। তবে বালু উত্তোলন কাজে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় ১ হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল জব্ধ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Share and Enjoy !

Shares