আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সিগঞ্জ শ্রীনগরে মা ইলিশ রক্ষায় শ্রীনগরে বিশেষ অভিযান: ১১ জনকে কারাদণ্ড, ১ কোটি মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে শ্রীনগরের পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১১ জন জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ১৭০ পিস ইলিশ মাছ ও আনুমানিক ১ কোটি ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করে শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মোঃ মহিন উদ্দিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এসি (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

জেলা পর্যায়ে সহযোগিতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুজ্জামান, নৌ-পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন করা হয়। উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares