আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে ২টা থেকে

চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টে প্রশাসন।

 

রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর ১৬ অক্টোবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিতে হবেন।

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামী ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হবে।

Share and Enjoy !

Shares