আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোটকেন্দ্র: দাবি-আপত্তি নিষ্পত্তি শেষ, চলছে শেষ মুহূর্তের কাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের ওপর আসা দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ শেষ। বর্তমানে চলছে তালিকাভুক্তির কাজ। শিগগিরই তা প্রকাশ করা হবে। শনিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ভোটকক্ষ প্রতি ৬০০ পুরুষ ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি নির্ধারণ করা হযেছে। আর নারীদের জন্য প্রতি ৫০০ জনের একটি করে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার ৪২ হাজর ৬১৮টি হয়েছে।

খসড়া ওই তালিকার ওপর গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি নেওয়া হয়েছে। এরপর সেগুলো ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে চলছে তালিকাভুক্তির কাজ। আগামী ২০ অক্টোবর যা প্রকাশ করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি।

Share and Enjoy !

Shares