আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের আজম নগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সময় উপস্থিত কাউকে পাওয়া যায়নি। এসময় ৩টি শ্যালো মেশিন ও প্লাটফর্ম অচল করা হয়, তেল ভর্তি জেরিকেন এবং প্রায় ১৫০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

Share and Enjoy !

Shares