আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে স্কুলছাত্র তানভীর হত্যা: সহপাঠী ২ জন আটক

চট্টগ্রামের হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ তানভীরকে (১৬) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন পৌর কার্যালয়ের সামনে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পশ্চিম দেওয়ান নগরের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে এবং আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিহাবসহ ৭-৮ জন মিলে তানভীরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তানভীরকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পরে রাত ১১টা ৩০ মিনিটে হাটহাজারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে। আটককৃতরা হলেন, সামীর বিন সাইফ (১৬), ও মো. রবিউল ইসলাম (১৬)।আটক দুজনই আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share and Enjoy !

Shares