আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে ৭০ লিটার চোলাইমদ উদ্ধার

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামনসুন্দর কালা মিয়া ঘাট মাঝি বাড়ীর মো. গিয়াস উদ্দিন রান্নাঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকার মো. গিয়াস উদ্দিনের রান্নাঘর থেকে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের খবর পেয়ে মো. গিয়াস উদ্দিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পলাতক মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share and Enjoy !

Shares