আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

`মির্জা ফখরুল বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই‍’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি।
বর্তমান সংকটের জন্য অন্তর্র্বতী সরকারকে দায়ী করেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায় একটি মহল। চ কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।

মির্জা ফখরুল বলেন, অভুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমারাই সংস্কারের পক্ষে। পিআর হবে কিনা, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই। কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

Share and Enjoy !

Shares