আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

নেতা নয়, আমি আপনাদের বন্ধু হতে এসেছি : জসিম উদ্দিন

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও শরীয়তপুর ০২ আসনের প্রার্থী কে এম জসিম উদ্দিন বলেছেন, আমি নেতা হতে আসিনি, আপনাদের বন্ধু হতে এসেছি। আপনারা সুযোগ দিলে আমি আপনাদের সেবক হবো।

শুক্রবার (৭ নভেম্বর ২৫) বিকেলে সখিপুরের চরসেন্সাস জিয়াকান্দি মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় বিজেপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষথেকে আপনাদের মাঝে এসেছি।  আপনারা আমাকে ভোট দিলে আমি প্রবাসীদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নিব। রাস্তা-ঘাট ব্রীজ কার্লভাটের এ দুরবস্থা থাকবে না। একটি উন্নত সমাজ বিনির্মান করবো।
সভায় বক্তব্য রাখেন সাগর দেওয়ান, মাহবুব হোসেন বালা, আফসার হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন হাজি জাকির হোস মাঝি।

Share and Enjoy !

Shares