আজ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরের সখিপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার,দল থেকে বহিষ্কার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ইয়াবাসহ আবুল বাশার বেপারী নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলা উত্তর তারাবুনিয়া থেকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে উপজেলার সখিপুর থানা পুলিশ।

আবুল বাশার বেপারী উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মা’দ’কের সাথে জড়িত থাকার কারণে তাকে তড়িঘড়ি করে গত ৬ নভেম্বর রাতে দল থেকে বহিষ্কার করেছেন ইউনিয়ন যুবদল।

এ বিষয়ে উত্তরতারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন আসামী বলেন- যারা এইধরনের মাদক বা কোন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকবে তাদের কোনো ছাড় নেই। গতকাল রাতেই তাকে বহিষ্কার করা হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ইয়াবাসহ উত্তর তারাবুনিয়া থেকে আবুল বাশার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Share and Enjoy !

Shares