আজ শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

সড়কে ঝরলো এনপিও কর্মীর প্রাণ

শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক এনপিও কর্মীর মর্মান্তিক মৃত্যূ হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শুভ মন্ডল (৩০)।
নিহত শুভ মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানীয়ারি এলাকার অজয় মন্ডলের ছেলে। তিনি গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি এনজিওতে শরীয়তপুরে কর্মরত ছিলেন।
গ্রাম উন্নয়ন কর্ম ও
পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিওতে শুভ মন্ডল ছয় মাস যোগদান করেন। রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি। এসময় পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শুভ।
এনজিও গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগদান করেন। ছেলে হিসেবে তিনি বিনয়ী ও ভদ্র ছিলেন। আগামী সপ্তাহে বাড়ি ফিরে শুভর বিয়ের দিনতারিখ ঠিক করার কথা ছিল। আজ সন্ধ্যায় কাজ শেষে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবো।

Share and Enjoy !

Shares