আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌর সদরে ৫নং ওয়ার্ডের মিয়া বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। ‎

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সভাপতি অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এমএ মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। ‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিরসরাই পৌরসভার সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম পারভেজ।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, সদস্য সচিব জাহিদ হোসাইন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর বাদশা, হারুন উর রশীদ, রুহুল আকতার, শেখ আহম্মদ, ছাদেক হোসেন, আবুল কালাম, মোঃ রাব্বানী, লাতু, রবি, ইমরান হোসেন ইরান, সুমন, আ জ ম রানা, মহিলা দলের নেত্রী মৌসুমী আক্তার প্রমুখ।

‎উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করার জন্য ভোটারের দ্বারে দ্বারে নেতাকর্মীদের যেতে হবে।

Share and Enjoy !

Shares