আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে স্বাবলম্বী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শরীয়তপুরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাবলম্বী ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সারাদিন ব্যাপী নড়িয়া উপজেলার চরআত্রা আজিজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন বয়সী প্রায় ২০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতাদের তালিকা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে শতাধিক মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করে নেন।

স্বাবলম্বী ফাউন্ডেশনের সদস্যরা জানান, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার সময় দ্রুত রক্ত সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে এমন জনসেবামূলক কার্যক্রম আয়োজন করায় স্বাবলম্বী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তারা বলেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

স্বাবলম্বী ফাউন্ডেশন জানায়, আগামী দিনগুলোতে রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

Share and Enjoy !

Shares