আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনসিপির প্রার্থী ঘোষণা, পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রাজধানীর বাংলামোটর কার্যালয়ে বুধবার প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। গত ১৬ নভেম্বর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সারজিস। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।

এই আসনে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share and Enjoy !

Shares