আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

বৈসম্যহীন বাংলাদেশ গঠন, নারী নিরাপত্তা নিশ্চিত করন, মাদক চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনসহ ২৬ টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছে। সর্বশেষ ১৯৯৬ সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একক দল হিসেবে অংশ নিয়েছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই হিসেবে দীর্ঘ ২৯ বছর পর নির্বাচনী ইশতেহার সামনে আনলো দলটি।

Share and Enjoy !

Shares