আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

বেতন কমিশনের প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়নে উচ্চ পর্যায়ের কমিটি

জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করেছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার জাতীয় বেতন কমিশন, ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি’ গঠন করেছে।

মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।
কমিটির কার্যপরিধি
কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে।

Share and Enjoy !

Shares