শরীয়তপুরে জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিপুন ক্লিনিকের মালিক জাহাঙ্গীর আলম বাবুল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহিউদ্দিন বাদল বেপারী।
শনিবার অনুষ্ঠিত হওয়া এই ভোটে ৯১ ভোটের মধ্যে ৪৫ ভোট পেয়ে দেয়াল ঘড়ি প্রতীকে সভাপতি নির্বাচিত হয়।তার নিকটতম প্রার্থী দুলাল খান মোটরসাইকেল প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন বাদল বেপারী আনারস প্রতীকে ৪৯ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রার্থী এসএম নজরুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।
জেলার মোট ৬৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ৯৯টি ভোটের মাধ্যমে ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বাকি ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই সময় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. সোহানুর রহমান সোহান,মাহবুব রশিদ রিপন,মোঃ ফাহিম হাসান রনি ও মোঃ আনোয়ার হোসেন।
যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুজন ঢালী ও জাকির হোসেন ডাবলু।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল বেপারী বলেন,আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।আমি আপনাদের এই বিশ্বাসকে ধরে রেখে সবসময় বেসরকারি ক্লিনিক মালিকদের সকল সমস্যা নিরসনে কাজ করে যাবো।