আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ-তুরস্ক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আগামী ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। আগামী সোমবার (৬ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পেতে পারে ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা। পাঁচ বছর পর এমন বৈঠক হতে যাচ্ছে।
ঢাকা সফরকালে একিন্চি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

Share and Enjoy !

Shares