আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

মীরসরাইয়ে ১৫০ লিটার চোলাই মদ সহ সিএনজিচালিত অটোরিক্সা জব্দ

মীরসরাইয়ে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ রেজিষ্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার কবির আহাম্মদের মুদি দোকানের পাশের গলির পাকা রাস্তার উপর থেকে রেজিষ্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সায় পরিবহনের সময় মদগুলো উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সময় রেজিষ্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিক্সার ভেতর থেকে ৪টি প্লাষ্টিকের বস্তায় মোট ১৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় স্থানীয় উপস্থিত স্বাক্ষীদের থেকে জানা যায় চোলাইমদ বিক্রির সাথে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে মো. রাসেল (২৮), হারিছ আহমদের ছেলে শাহাদাত আহমদ (২৫), ছত্তরুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইমরুল আহম্মদ (২৭) জড়িত। এঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Share and Enjoy !

Shares