আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে রাফি (৫) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । রবিবার ( ১২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১নং ওর্য়াডস্থ কাসেম সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। রাফি ওই এলাকার প্রবাসী মোহাম্মদ হাসানের পুত্র।

নিহতের পারিবার সুত্রে জানা যায়, শিশু রাফি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময খোঁজাখুঁজি পর পুকুরের পানিতে নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। স্বজনরা দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জাহেদুল আলম বিষয়টি অবগত নন বলে জানান। তবে সমাজপতি হাসান মুন্সি বলেন- ‘শিশু রাফি পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক।

Share and Enjoy !

Shares