আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে : কাজী দ্বীন মোহাম্মদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও কালো টাকার প্রভাব দূর হবে। পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া জুলাইয়ের রক্তের সাথে বেইমানি হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন দিতে হবে।

১৮ অক্টোবর, শনিবার সকালে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক।

কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, মুসলমানদের দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া প্রকৃত সুবিচার প্রতিষ্ঠিত হতে পারেনা। তাই সৎ লোক তৈরীর কারখানা জামায়াতে ইসলামীর সৎ, যোগ্য ও মানবতার কল্যাণে নিবেদিত প্রার্থীদের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছাতে হবে।

উল্লেখ্য, একইদিন এক‌ই হলে পুরুষ রুকনের সম্মেলন শেষে দুপুরে মহিলা রুকনদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৬-২৮ সেসনের জন্য আমীরে জামায়াত নির্বাচন করার জন্য এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার ৫০০ রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

Share and Enjoy !

Shares