আজ শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. ইউসুফ মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৫ টার সময় রান্না ঘরের চালের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। মো. ইউসুফ মিয়া উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের ছেরু হাফেজ বাড়ির মো. খুরশিদ আলমের বড় ছেলে।
নিহতের চাচী খালেদা আক্তার জানান, ইউসুফ মিয়া মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলেন। গত রাতে সে বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ভোরেও ঘুম থেকে উঠেছে তার মা দেখেছে। এই সময় সবার চোঁখ ফাঁকি দিয়ে রান্না ঘরের চালের বাঁশের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে রান্না ঘরে দরজা খুলে তাকে ঝুলতে দেখি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তিনি দুশ্চিন্তা ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানতে পেরেছে। তারপরও আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে খতিয়ে দেখবো। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share and Enjoy !

Shares